রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

‘প্রধান বিচারপতি আদৌ পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে মতানৈক্য আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান বিচারপতি আদৌ পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে মতানৈক্য আছে, বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, প্রধান বিচারপতি পদত্যাগের পর শূন্য পদ পূরণ করার নির্ধারিত সময় থাকে, কিন্তু এখনও সেই পদে নিয়োগ হয়নি। এই বিষয়ের আলোকে দেখলে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সম্পূর্ণটা সরকারের নিয়ন্ত্রণে।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ