বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার

এবার নেকাবের বিধান তুলে নিল সৌদি আরবের সাধারণ আদালত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারীদের জন্য মুখ ঢাকা নেকাবের বদলে মাথা ঢাকা হিজাবের শর্ত নির্ধারণ করে দিল সৌদি আরবের রাজধানী রিয়াদের জেনারেল কোর্ট। বুধবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী উর্দু পত্রিকা দৈনিক জং।

শর্ত অনুযায়ী, সাধারণ আদালতে আগমনকারী নারীদের শরীয়ত অনুমোদিত হিজাব (দেহ ঢাকার বস্ত্র) পরলেই হবে। এর মধ্য দিয়ে রিয়াদের জেনারেল কোর্ট চেহারা ঢেকে নারীদের কোর্টে আসার শর্ত প্রত্যাহার করে নিল। শুধু হিজাব পরে মাথা ঢাকলেই চলবে।

কয়েকদিন আগে রিয়াদের আদালতে এক মহিলা আইনজীবী জজের সামনে চেহারা খুলে মোকাদ্দমা লড়তে আসেন। এ কারণে জজ তাকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেন। এতে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ওই মহিলা আইনজীবী উচ্চ আদালতের তত্ত্বাবধায়কের কাছে জজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে মহিলা আইনজীবীকে বিভিন্ন ভুলে আক্রান্ত বলেও আখ্যা দিয়েছিল। সূত্র : পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ