মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

জেনে নিন লবঙ্গের ৫ স্বাস্থ্যগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিদরাতুল মুনতাহা
ফিচার রাইটার

অনেক সময় ছোটোখাটো অসুখে শুধুমাত্র আমাদের রান্নাঘরে থাকা জিনিসই যথেষ্ট৷ কারণ, রান্নাঘরেই রয়েছে এমন ওষুধ যা টুক করে সারিয়ে তুলতে পারে ছোটোখাটো অসুখ৷ ঠিক যেমন লবঙ্গ ৷'আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার অফ মিনেসোটা' তাদের প্রকাশিত এক গবেষণাপত্রে জানিয়েছেন, 'খাওয়ার আগে বা পরে মাত্র দু'টি লবঙ্গের যথাযথ ব্যবহার বহু রকমের রোগ থেকে মুক্তি দিতে পারে। ' যেমন-

১. সর্দি-কাশি : অনেক সময় আমাদের সর্দি,কাশি হয় আর তাতে আরাম পাওয়ার জন্য লবঙ্গ খাওয়া যেতে পারে। এছাড়াও লবঙ্গ খেলে কফ দূর হয়। নিঃশ্বাসে বাজে দুর্গন্ধও দূর হয়।

২. দাঁতে যন্ত্রণা : আমাদের প্রত্যকেরই কমবেশি দাঁতের যন্ত্রণার অভিজ্ঞতা রয়েছে যে এটা কতটা অসহ্যকর। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা অনেকটা কমবে।

৩. ফ্লু : ভাইরাল ফিভার ও অনেক অসহ্যকর আর তাতে একটু আরাম বোধ হওয়ার জন্য হালকা গরম জলে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু মিশিয়ে খেয়ে নিন। ভাইরাল ফিভারে কাজে দেবে।

৪. মানসিক চাপ : মানসিক চাপ দূর করে লবঙ্গ। পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে। লবঙ্গের সাথে তুলসি পাতা, পুদিনা পাতা ও দারচিনি মিশিয়ে আপনি ফ্লেভার্ড চা তৈরি করতে পারেন।

৫.বমি বমি ভাব : লবঙ্গ মুখে রাখলে বা জলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি বমি ভাব দূর হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ