বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

‘ইসলামী আন্দোলন বেগবান করতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান ঝঞ্জা বিক্ষুদ্ধ সমাজে
ইসলামী আন্দোলন বেগবান করতে ছাত্রসমাজকে সক্রিয় ভুমিকা রাখতে হবে। স্বাধীনতা সংগ্রামে এবং এর পূর্বের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রসমাজই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজকে অনৈসলামিক কর্মকান্ডের বিরুদ্ধে জেগে উঠতে হবে। কারণ ছাত্ররাই জাতির ভবিষ্যৎ তাই লেখা পড়ার সাথে সাথে প্রয়োজনে জনতার কাতারে ও দাঁড়াতে হবে।

গত ২১ ডিসেম্বর দুপুর ২ টায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের সহ-সভাপতি মোঃ আবদুল আজিজ এর সভাপতিত্বে মহাসচিব হাফেজ মুহাম্মাদ নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা উবায়দুর রহমান খান
নদভী।

অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ার, যুগ্ম মহাসচিব শেখ লোকমান হোসেন, মুফতী জিয়াউল হক মজুমদার, সহকারী মহাসচিব মোঃ ওবায়দুল হক, এইচ এম হারিছুল হক, সাংগঠনিক সম্পাদক আ ক ম আশরাফুল হক, অর্থ সম্পাদক মুফতী আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক মাওঃ মমিনুল ইসলাম, ইসলামী যুবসমাজের কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রসমাজের সাবেক মহাসচিব মাওঃ নজরুল ইসলাম, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মোঃ আবদুর রহমান, ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর সভাপতি জি এম মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক তারেক জামিলসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ