সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

‘আমরা ঈমান বাঁচাতে সহজ মাধ্যমগুলো বেছে নিয়েছি; কিন্তু যুগ চাহিদা থেকে দূরে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ২১ ডিসেম্বর আওয়ার ইসলাম টোয়েন্টেফোর ডটকম আয়োজিত “মানবতার নবী হজরত মুহম্মদ সা. রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন  রাজধানীর কাওরান বাজার আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

তিনি আওয়ার ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকে যে সমস্যা নিয়ে আমরা এখানে এসেছি, তা হলো রোহিঙ্গা সঙ্কট। আমরা অনেকে বলছি এটা হঠাৎ করে আসা। আসলে এ সঙ্কট হঠাৎ করে হয়নি। এটা পূর্ব পরিকল্পিত।  এমনিভাবে জেরুসালেম সঙ্কটও হঠাৎ করে হয়নি, সেটাও পূর্ব পরিকল্পিত। সবই তাদের সাজানো।

তিনি বলেন, আমরা এমন সব সমস্যার মুখোমুখি হওয়ার প্রধান কারণ হলো, মুসলমানরা আমাদের মূল আদর্শ থেকে দূরে সরে এসেছি। আমরা ঈমান বাঁচানোর জন্য সহজ মাধ্যমগুলো বেছে নিয়েছি। সাইন্স বা তথ্য প্রযুক্তি থেকে আমরা সরে এসেছি যোজন যোজন দূর। তাই আজ তারা আমাদের সে পথ ও পন্থায় ঘায়েল করছে।

কিন্তু আমাদের বুঝতে হবে যুগ কী চায়? আমরা যদি এভাবে চলতে থাকি, তাহলে একটা সময় এসে দেখা যাবে ভ্যাটিকেন সিটির মতো আমাদের মক্কা ও মদিনা নিয়ে ছোট্ট একটা দেশ গঠন হয়েছে। আমরা হয়ে যাবো সবকিছু শূন্য। তাই আমাদের এখনই সচেতন হতে হবে।

আরও পড়ুন

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আলেমদের যৌথ কমিটি দরকার: মুফতি মোহাম্মদ আলী

‘রোহিঙ্গা সঙ্কট উত্তরণের পথ আমরা জানি কিন্তু উচ্চারণের সাহস পাই না’

‘রোহিঙ্গা সমস্যা মানবিক সংকট! একে ধর্মীয় সংকট বলা উচিৎ নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ