বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

জনগণকে সঙ্গে নিয়ে বাতিল শক্তিকে রুখে দিতে হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও  জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সকল বাতিল শক্তিকে  রুখে দিতে হবে।

আজ সাভার আমীন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তর কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, জনগনকে সঙ্গে নিয়ে সারাদেশে যুব মজলিসের দূর্গ কায়েম করতে হবে। সমাজের সকল অন্যায়, অত্যাচার রুখে দিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে, রোহিঙ্গাদের সেবার মাধ্যমে যুব মজলিসের পরিচয় আজ মানুষের কাছে প্রকাশ হয়েছে।

অনুষ্ঠিত জেলা সম্মেলনে সভাপতিত্ব করেন যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহসিন ভূঁইয়া ও আবুল হাসানাত জালালী।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নাজমুল হাসান, মুফতি আব্দুল আজীজ, মুফতি কাউসার খন্দকার প্রমুখ নেতৃবৃন্দ ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ