রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


বৃদ্ধা মায়ের ২৮ গুলিতে ঝাঁঝরা হলো ছেলের বুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন
সাব এডিটর

দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ১৯৭১ এর আজকের এই দিনে উদিত হয়েছিলো স্বাধীনতার বিজয় সূর্য। একাত্তরের ১৬ ই ডিসেম্বরে রণক্লান্ত পাকি হায়েনার দল আত্মসমর্পণ করে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে নেয়।

পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকা হাতে স্ব-গৌরবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলা, বাঙালি ও বাংলাদেশ নামক এক ভুখন্ড। স্বাধীন বাংলাদেশের অলিতে গলিতে আজো হাতড়ে বেড়ায় বীর সেনাদের আত্মত্যাগের স্মৃতি।

যার কিছু হারিয়ে গেছে, কিছু হারিয়ে ফেলেছি। কিছু আবার হারানো হয়েছে। হারানো বা চেপে যাওয়া ইতিহাসের এমন একটি অধ্যায়ের গল্প শুনবো যা সত্যিই বিস্ময়কর।

বিস্ময়কর সেই গল্পের রুপকার একজন মাওলানা। যিনি ছিলেন একাত্তরের সম্মুখ সমরের একজন বীর সেনানী। ছিলেন একজন সেকশন কমান্ডার। তিনি ছিলেন মুক্তি ফৌজের ৫০৩১০ নস্বর সদস্য।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীরর মাওলানা শামসুল হুদা রচনা করেছেন এমনই এক বিস্ময়কর এক গল্প যা শুনলে গা শিউরে উঠে। কমান্ডার মাওলানার বিস্ময়কর গল্পটি যখন লিখছিলাম চোখ দুটো ছলছল করে উঠছিলো। কল্পনা করতেও গা শিউরে উঠছিলো।

কতোটা ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের স্বাধীন বাংলাদেশ। পেয়েছি রক্তাক্ত পতাক। প্রতিটি রক্তের বিন্দু কণায় এমনই কতো হাজারো অজানা গল্পইনা লুকিয়ে আছে। এমন এক একটা গল্প এক একটা পৃথিবী সৃষ্টির সমান।

তিনি তখন সেকশন কমান্ডার। দলবল নিয়ে যুদ্ধ করছিলেন লালমনিরহাটে। গল্পের শুরুটা এখান থেকেই। সেদিনে রাতে মাওলানার কমান্ডিং বাহিনী তিস্তা ব্যারেজে আক্রমণ করে। রাত ৯টা থেকে সারা রাত সম্মুখ যুদ্ধে তিস্তা ব্যারেজ দখল করে।

ভোর না হতেই হানাদার বাহিনী ক্যাম্প গুটিয়ে পালাতে বাধ্য হয়। সাথে সাথে এলাকা ছেড়ে পালিয়ে যায় লম্পট হায়েনাদের এদেশিয় দোসররা। দিনের আলো ফুটতেই সতর্কতার সাথে হুদা বাহিনী গ্রামে ঢুকে কোনো রাজাকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিনা তাই ভেবে।

চলতে চলতে তারা এসে পৌছঁলেন এলাকার শান্তি বাহিনীর চেয়ারম্যানের বাড়ি। বাড়িতে কেউ নেই। খালি বাড়িতে সাময়িক ঠিকানা নির্ধারণ করলো মাওলানা হুদার কমান্ডিং বাহিনী। ঘটনার দ্বিতীয় দিন হঠাৎ এক বুড়ি এসে হাজির। খুঁজতে লাগলেন মুক্তি সেনাদের সরদারকে। মাওলানা হুদা এগিয়ে গেলেন।

জানতে পারলেন এটা এই বুড়িরই বাড়ি। শান্তি বাহিনীর চেয়ারম্যান এই বুড়িরই বখে যাওয়া এক সন্তান। বুড়ি মা বলতে লাগলেন তার অন্য সন্তানদের ভারতে পাঠিয়ে দিয়েছেন  কিন্তু এই ছেলেকে পারেননি। সে এলাকার শান্তি বাহিনীর চেয়ারম্যান। বুড়ির আবেদন তাকে যেন খুঁজেন বের করে হত্যা করা হয়। ত