বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দেওবন্দের আল্লামা আব্দুল্লাহ মা'রুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বাংলাদেশ হেফাজত ইসলাম-্এর আমির শাইখুল ইসলাম শাহ  আহমাদ শফীর সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উলূমুল হাদীস বিভাগের মুশরিফ (তত্ত্বাবধায়ক), আল্লামা আব্দুল্লাহ মা'রুফী।

আল্লামা আব্দুল্লাহ মারুফী কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে রাত ১২টা ১০মিনিটে হাটহাজারী মাদরাসায় এসে পৌঁছান। পরে  মাদরাসার বাইতুল করিম বড় মসজিদে ফজর নামাজ আদায় করে আমিরে হেফাজতের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় তিনি আল্লামা আহমদ শফী’র শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।আমিরে হেফাজতের আব্দুল্লাহ মা'রুফীর অবস্থা জানতে চান। আব্দুল্লাহ মা'রুফী বলেন, হযরত শুধু আপনার মোলাকাত ও দারুল উলূম হাটহাজারীর যিয়ারত করার উদ্দেশ্যেই বাংলাদেশ সফরে এসেছি। আপনার মোলাকাতে সফরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে।

আল্লামা মারুফী সকালের নাস্তা শেষে দারুল হাদীস পরিদর্শনে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত নসিহত করেন। জামেয়া পরিদর্শন শেষে সকাল ৭টা ২০ মিনিটে হাটহাজারী ত্যাগ করেন। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ