মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রাবার বুলেটবিদ্ধ ফিলিস্তিনি কিশোর তামিমি এখন কোমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদ জানাতে গিয়ে এক ফিলিস্তিনি কিশোরেরমুখমণ্ডলে রাবার বুলেটবিদ্ধ হয়। তাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই কিশোর কোমায় রয়েছে।

১৪ বছরের ওই কিশোরের নাম মোহাম্মদ তামিমি। সে ফিলিস্তিনের পশ্চিমতীরের নবী সালেহ গ্রামের বাসিন্দা।

তামিমিকে খুব কাছ থেকে গুলি করা হয় বলে জানিয়েছেন তার মা।

আলজাজিরাকে তিনি বলেন, তামিমির মুখমণ্ডল বেয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছিল।

তামিমির ভাই মানাল তামিমি জানান, গুলিটি তার নাকের নিচ দিয়ে দাঁতের চোয়াল ভেঙে ঢুকে গেছে। আঘাতের কারণে অনেক রক্তক্ষরণ হচ্ছিল এবং সাত ফিলিস্তিনি ডাক্তার ছয় ঘণ্টা ধরে অপারেশনের মাধ্যমে তার গুলি বের করেন।

তার চোয়াল পুনঃস্থাপন করে ৭২ ঘণ্টার জন্য তাকে কোমায় রাখা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ