মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মিশরে মুসলিম ব্রাদারহুডের ১৪ সদস্যের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের একটি সামরিক আদালত মুসলিম ব্রাদারহুডের ১৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময়কার সহিংসতায় জড়িত থাকার অভিযোগের তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়া হলো।

রোববার মিশরের আলেক্সান্দ্রিয়া প্রদেশের ওই সামরিক আদালত ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া ছাড়াও ২৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ জনকে ১৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আদালতে যেসব অভিযোগ প্রমাণিত হওয়ার কথা বলা হয়েছে তার কয়েকটি হচ্ছে, একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া, একজন সৈন্যকে হত্যা করা, আলেক্সান্দ্রিয়া প্রদেশের বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো এবং মিশরের বিচার মন্ত্রণালয়ের দু’টি গাড়িতে আগুন দেয়া।

মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও বন্দি করেন।

ওই ক্ষমতাচ্যুতির জের ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়। এসব সংঘর্ষের জন্য ব্রাদারহুড সংগঠনকে দায়ী করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালানো হয়। এ পর্যন্ত এই দলের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ