সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

কবিতায় নতুন প্রজন্মের বিজয় ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোথায় তুমি স্বাধীনতা
ওয়াসিম রহমান সানি

আজো বাতাসে ভেসে আসে লাশের গন্ধ
আজো শকুনে খায় পঁচা মানব দেহ।
আজো হা হাকার প্রতি হৃদয়ে বিনষ্ট মানবতা ;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজো ঘুম আসে না চোখে-
কখন বুলেট বোমা ছুঁড়ে।
আজো মানুষ আগুনে পুড়ে করছে ভস্মতা;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজো ছেলের শোকে মা কাঁদে/কাঁদে বঙ্গ জননী,
ধর্ষিতার চিৎকারে আকাশ কাঁপে,চাই বিপ্লবী তর্জনী।
আজো অহরহ ঘটছে একাত্তরের বর্বরতা;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজ থেকো না রুদ্ধ ঘরে হে বীর মুক্তিসেনা,
দ্রোহের অগ্নি জ্বালাও ফের,উঠাও স্কঁন্ধে রাইফেল।
ভেঙ্গে ফেলো রাজনীতির ঐ ভন্ডামি মুর্খতা ;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজো শুনি শান্তি প্রিয় নিরিহ মানুষের চিৎকার,
জোড়-জবরদখল-বলদকার।
আজো শুনি রাজাকারের মুখে বড় বড় কথা ;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজ চুপ কেন হে বীর,কীসের তরে মৌনতা ?
আজো পাইনি পূর্ণ স্বাধীনতা,পাইনি।
দুর্নীতিতে ভরে গেছে এই দেশের সমাজটা;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজ মৌনতা ভাঙ্গো হে বীর-
দামামা তোলো বক্ষে, আমরা নির্ভয় ।
গর্জে উঠো,ঘুরে দাঁড়াও,দেখাও একাত্তরের চেহেরাটা;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

আজ জাতিতে জাতিতে হানাহানি,
বিনিদ্রায় কাটায় রাত্রি,স্বদেশে পরবাসি।
ঘুরে দাঁড়িয়েছে দাঙ্গা সাম্প্রদায়িকতা;

কোথায় তুমি স্বাধীনতা ! তুমি কোথায় ?

পদ্যাঞ্জলী
আজাদ ইবনে ছানাওর

হায়েনাদের করাল গ্রাসে
যখনি প্রায় সর্বনাশে
যুদ্ধে নামে নর ও নারী-
মধ্য দিনের সূর্যবেশে।

একাত্তরের নয়টি মাসে
বঙ্গমাতা রক্তে ভাসে,
সবুজগাঁহে রক্ত জমাট-
অবিনশ্বর সফল আসে।

ছোঁড়েছিলো বীর- বাঙালী
গুলির পরিবর্তে গুলি,
অর্জিত হয় স্বাধীনতা-
তাড়িয়ে হায়না হাবিগুলী।

তাই বিজয়ের ডিসেম্বরে
উল্লাসে নাচে অন্তরে,
লক্ষ' প্রাণের আত্মদানে-
উন্নত শির বিশ্বঘরে।

বীর শহিদদের রক্তধরি
কৃতজ্ঞতার সাথে স্মরি,
গাজী বঙ্গ- প্রেমিকদেরে-
পদ্যাঞ্জলী অর্পণ করি।

বিজয় এসেছে আজ
মোঃ সাখাওয়াত হোসাইন

বিজয় এসেছে আজ রক্তিম সূর্য্যের প্রখরতা নিয়ে,
বিজয় এসেছে সবুজের বুকে রক্তপ্রলেপ দিয়ে।

বিজয় এসেছে আজ মায়ের নয়নের নোনাজলে,
বিজয় এসেছে বোনের বীরাঙ্গনার সুরভী ফুলে।

বিজয় এসেছে শোষিতের প্রতিবাদী রণহুংকারে,
বিজয় এসেছে স্বাধীনতাকামী উদ্যমী ঝংকারে।

বিজয় তুমি থেমে গেলে কেন ধর্ষিতা বোনের সম্ভ্রমে,
বিজয় আত্মগোপনে রয়ে দুর্নীতির বৃথা সংযমে।

বিজয় তুমি শুধু শ্লোগাà