মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

পাকিস্তানে যে কারণে বন্ধ হলো ১০০০ স্কুল-মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক হাজার সরকারি স্কুল-মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর পেছনে কারণ রয়েছে শিক্ষার্থীর অভাব। নিয়মিত শিক্ষার্থী না থাকায় এসব স্কুল বন্ধ করে দেয়া হয়।

শিক্ষা বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের সিদ্ধান্তেই স্কুল ও মাদরাসাগুলো বন্ধ করা হয়। এগুলো আর খোলা হবে না বলেও জানান তিনি।

শিক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানান, স্কুল ও মাদরাসা নির্মাণের বিষয়ে শিক্ষা বিভাগের তেমন কোনো হাত নেই। সব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নিয়ে থাকেন। অনেক সময় প্রয়োজনীয় এলাকায় স্কুল নির্মাণ না করে মুখ্যমন্ত্রীর পছন্দের এলাকায় নির্মাণ করা হয়। তার সিদ্ধান্তের কাছে শিক্ষা বিভাগ অসহায়।

ডনের খবরে বলা হয়, কম শিক্ষার্থীর জন্য ওই এক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিক্ষার বিভাগ স্কুলগুলো অযৌক্তিক স্থানে নির্মাণ করেছে। এ ছাড়া বিগত সরকারের সময় ভোট পাওয়ার আশায় প্রত্যন্ত এলাকায় নির্মাণ করা অনেক স্কুল।

শিক্ষা বিভাগের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, শিক্ষার্থীর সংখ্যা ৪০-এর কম বলে স্কুল ও মাদরাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলোর বেশির ভাগই গ্রামাঞ্চলে অবস্থিত।

সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো এলাকার বাসিন্দা এক হাজারের ওপরে হলেই সরকারি স্কুল ও মাদরাসা নির্মাণ করা যাবে। এ ছাড়া স্কুলে কমপক্ষে ১৬০ জন শিক্ষার্থী থাকতে হবে।

মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ