সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে লেদায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে রোহিঙ্গারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় মেম্বর নুরুল হুদা জানান, জনৈক আব্বাছের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক জানান, বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগে। সেই আগুন দ্রুত বস্তির বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা মিলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে প্রায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মালামাল ও আসবাব পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানান ইউএনও।

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের ৫ প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ