মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

মালদ্বীপে সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের ২ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ধর্মীয় সফরে মালদ্বীপে পৌঁছেছেন। তারা সেখানে বিভিন্ন ইসলামি স্থাপনা পরিদর্শন, পুস্তক বিতরণ ও ধর্ম উন্নয়নে কাজ করবেন।

সফররত সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের দুই কর্মকর্তারা হলেন, শেখ মোহাম্মদ হামাদ আল মাখানোহ ও শেখ ফাহাদ আল সুলাইহিম, উভয় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। গত ১১ নভেম্বরে মালদ্বীপের ধর্ম মন্ত্রী ডাঃ আহমেদ জিয়াদ বাকির তাদেরকে স্বাগত জানান।

সৌদি প্রতিনিধিদল গতকাল মালদ্বীপের ধর্মীয় পন্ডিতদের সঙ্গে এক বৈঠক করেন, সেখানে মালদ্বীপের ধর্ম মন্ত্রী সহ আর অনেক মন্ত্রীরা উপস্থিত ছিলেন ।

সৌদির প্রতিনিধিরা মালদ্বীপের রাজধানী মালে একটি নতুন কবরস্থান পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, তাদের এই সফরের উদ্দেশ্য হল দরিদ্র জনগোষ্ঠীকে কীভাবে কবর দেওয়া হয় এবং এখন থেকে কিভাবে আরো ভালোভাবে কবর দেওয়া যায় সেই ব্যবস্থা করা।

তারা আরো জানায়, বিচ্ছিন্ন মানুষদেরকে কিভাবে এক করা যায়, প্রযুক্তিগত দক্ষতা ও ইসলামি জ্ঞান উন্নয়নে তারা কাজ করবেন। এছাড়াও আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন কর্মশালা ও ধর্মীয় পাঠ্যবই বিতরণ করবেন।।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ