মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ইয়েমেনের হুথিদের গুলিতে ১৯ সৌদি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের গুলিতে সৌদি আরবের ১৯ জন সেনা ও ভাড়াটে সৈন্য নিহত হয়েছে। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি এ দাবি করেছে।

মিডিয়াটি জানিয়েছে, আল-আশা ও আশ-শোরফা এলাকায় ইয়েমেনের সেনারা সৌদি আরবের পাঁচ সেনাকে হত্যা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা-কে জানান, এ দুটি এলাকা রাজধানী রিয়াদ থেকে ৯৬৯ কিলোমিটার দক্ষিণে। এছাড়া মা’রিব প্রদেশে স্নাইপারদের একটি হামলায় সৌদি আরবের পাঁচ ভাড়াটে সেনা নিহত হয়েছে। একই প্রদেশে আরেকটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে তবে সঠিক সংখ্যা জানা যায়নি।

এদিকে, ইয়েমেনের সেনা ও হুথিরা একই এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এরপর ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা সৌদি আরবের আল-কারাস সামরিক ঘাঁটিতে মর্টারের গোলাবর্ষণ করে এবং তাতে সৌদি আরবের অনেক সেনা হতাহত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ