সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা শিশুদের কলেরা থেকে রক্ষায় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার জেলার ১২টি আশ্রয় শিবির এবং মিয়ানমার সীমান্তের কাছে অস্থায়ীভাবে বসবাসরত ৬ সপ্তাহ থেকে ৬ বছর বয়সী রোহিঙ্গা শিশুদের কলেরা ও অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের টিকা দান কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং জিএভিআই ও ভ্যাসিন অ্যালায়েন্সের সহযোগিতায় বাংলাদেশ সরকার এই কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় ২ লাখ ৫৫ হাজার শিশুকে চিকিৎসা দেয়া হবে।

সরকার ও স্বাস্থ্য অংশীদারগণ কলেরা চিকিৎসা ও প্রতিরোধে তাদের সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রেখেছে।

বিভিন্ন সূচকে রোহিঙ্গা ক্যাম্প ও অন্যান্য স্থানে বসবাসরত রোহিঙ্গা শিশুদের অসুস্থতা বৃদ্ধির কথা উল্লেখ করে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেডার বলেন, ‘রোহিঙ্গাদের মত দুস্থ জনগণ সাধারণত: নিয়মমাফিক কলেরার টিকা গ্রহণ করে না।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, এই রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার সম্ভাব্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কলেরার অব্যাহত প্রাদুর্ভাবে সরকারের অনুরোধে হু, ইউনিসেফ ও অন্যান্য স্বাস্থ্য অংশীদারগণ দ্রুত সাড়া দেয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ