মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ভারতের মানচিত্রে নেই কাশ্মীর ও অরুনাচল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ভুখন্ডের একটি মানচিত্র ভাইরাল হয়েছে যেখানে ভারত ভুখন্ডে নেই কাশ্মীর এবং অরুনাচল।

আন্তর্জাতিক অনলাইন ক্রয়-বিক্রয় সাইট আমাজনেও বিক্রি হচ্ছে এই মানচিত্র। মানচিত্রটি তৈরি করেছে কানাডার ‘কস্টকো স্টোরস’ নামে একটি মাল্টিন্যাশনাল সংস্থা।

কানাডায় যে সমস্ত ভারতীয় বসবাস করছেন তাদের দাবি, যত দ্রুত সম্ভব রিটেলার শপ থেকে এই গ্লোবগুলো সরিয়ে নিতে হবে।

ভারতীয়দের অভিযোগ, কানাডার এই সংস্থাটি ভারতের মানচিত্র বিকৃত করে একটি গ্লোব তৈরি করেছে। সেই বিকৃত ম্যাপটিই দোকানে দেদারে বিক্রি হচ্ছে।

গ্লোবটিতে অরুণাচল প্রদেশ এবং কাশ্মীর থাকলেও সেটি রয়েছে ভারতের বাইরে। এমনকি অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে।

কেউ কেউ আবার এমন বিতর্কিত মানচিত্র তৈরির জন্য চিনকে দায়ী করছেন। এই ঘটনাটির বিরুদ্ধে কস্টকো ম্যানেজমেন্টে অভিযোগ দায়ের করা হয়েছে।

কস্টকো সংস্থাটি আমেরিকা, কানাডা, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া, স্পেন, আইসল্যান্ড এবং ফ্রান্সে ৭০০রও বেশি স্টোর রয়েছে।সুত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ