মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

এই শিশুর মাসিক আয় সাড়ে ছয় কোটি টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: মাত্র ছয় বছর বয়সি শিশুর নামে উঠে গেছে ফোবর্সের তালিকায়। ইউটিউব থেকে আয়ের হিসেবে ২০১৭ সালে ফোবর্সের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই বিস্ময় বালক।

শিশুটির মাসিক আয় সাড়ে ছয় কোটি টাকারও বেশি। অবশ্য এর পেছনে বড় কৃতিত্বটা তার বাবা মায়েরই। বিস্ময়ের ব্যপার হলো, নিজের পছন্দের কাজ করেই অনায়াসে কোটি টাকা আয় করছে এই বিস্ময় বালক।

ছয় বছর বয়সি শিশুটির নাম রায়ান।গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক রায়ানের অভিভাবক মার্কিন দম্পতি জানান রায়ানের ইচ্ছাতেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করা হয়। চ্যানেলের নাম দেয়া হয় রায়ানের নামে ‘রায়ান টয়েজ রিভিউ’।

[caption id="" align="alignnone" width="604"] বাবার সাথে রায়ান[/caption]

রায়ানের মা জানায়, রায়ানের বয়স তখন মাত্র তিন বছর। রায়ান ইউটিউবে বিভিন্ন টয় রিভিউ ভিডিও দেখে উৎসাহিত হয়ে সে নিজেই মা-কে বলে, ‘আমাকে নিয়ে তুমি ভিডিও বানাও না কেন?’ সেই থেকেই নতুন ভিডিও চ্যানেলের পরিকল্পনা করে এবং ২০১৫ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে রায়ান টয়েজ রিভিউ।

[caption id="" align="alignnone" width="604"] বাবা এবং মায়ের সঙ্গে [/caption]

এরপর থেকে রায়ানের মা বিভিন্ন ভিডিও তৈরি করে তা ইউটিউবে আপলোড করতে থাকেন। ভিডিওতে রায়ান তার পছন্দের খেলনাগুলো নিয়ে কথা বলতো। জানাতো খুটিনাটি বিভিন্ন বিষয়। সেই ভিডিও দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ রায়ানের চ্যানেলে ভিজিট করা শুরু করে। এভাবেই জনপ্রিয়তা পেতে থাকে রায়ানের চ্যানেল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ