মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

সৌদির বদনাম করতেই ইসরাইল ভিডিও বার্তা ছড়াচ্ছে : ফিলিস্তিনি শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী ডা. ছাবরি ছয়দাম বলেছেন, সৌদি আরব ও এর দায়িত্বশীলদের বদনাম করতেই ইসরাইল ভুল তথ্য দিয়ে ভিডিও বার্তা ছড়াচ্ছে৷

ইসরাইলি গোয়েন্দা সংস্থা কয়েক যুগ ধরে সৌদি ও সৌদি জনগণের সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্কের অবনতি ঘটাতে নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে৷ কিন্তু সৌদির সাথে ফিলিস্তিনবাসীর সম্পর্ক বরারের মতোই ভালো আছে৷

ফিলিস্তিনি ওই মন্ত্রী মক্কা নিউজের সঙ্গে আলাপকালে বলেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থা ফিলিস্তিন ও সৌদিবাসীর মাঝে দূরত্ব তৈরী করতে অস্থায়ী অয়েবসাইট ও ভিডিও চ্যানেল খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাদের মূল উদ্দোশ্য হলো, ফিলিস্তিনবাসীর মাঝে সৌদি সরকারের বিরুদ্ধে এক ধরনের ঘৃণা তৈরী করা৷

গোয়োন্দা সংস্থা চারটি বিষয়কে টার্গেট করে কাজ করছে৷
১৷ তারা ফিলিস্তিনকে আরব বিশ্ব থেকে আলাদা করে দিতে চায়৷
২৷ ফিলিস্তিনের প্রতি সৌদির সহযোগিতা বন্ধে সৌদির বিরুদ্ধে ফিলিস্তিনবাসীকে উস্কে দেয়া৷
৩৷ সারা বিশ্বের ফিলিস্তিনের সহমর্মীদের কাছে ফিলিস্তিনবাসীকে মন্দভাবে উপস্থাপন করা৷
৪৷ ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের আন্দোলন বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতা দাবী থেকে বিরত রাখা৷

ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ