মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তিন নারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জেসিকা লিডস, সাবেক মিস নর্থ ক্যারোলাইনা (২০০৬) সামান্থা হোলভে ও র‍্যাচেল ক্রুকস নামের তিন নারী  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড   ট্রাম্পের বিরুদ্ধে  যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ট্রাম্পের বিরুদ্ধে জেসিকা, সামান্থা ও র‍্যাচেলের অভিযোগ, অপ্রত্যাশিতভাবে ট্রাম্প তাঁদের শরীরে হাত দিয়েছেন, জড়িয়ে ধরেছেন এবং জোর করে চুমু দিয়েছেন। এতে তাঁরা অপমানিত ও হয়রানির শিকার হয়েছেন।

এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে ওই তিন নারীর অভিযোগ মিথ্যা।

হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসছে।

যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘#মি টু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। এ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে ১৬ জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

সাবেক মিস নর্থ ক্যারোলাইনা (২০০৬) সামান্থা হোলভে বলেন, ২০০৬ সালে মিস নর্থ ক্যারোলাইনা প্রতিযোগিতার সময় ট্রাম্প তাঁর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। তাঁর অশালীন ভঙ্গিতে তাকানো দেখে বিবৃত হয়েছিলেন তিনি।

তিনি বলেন, এভাবেই প্রতিদিন নারীরা হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে হবে।

৭০ বছর বয়সী জেসিকা লিডসের অভিযোগ, ৩৮ বছর বয়সে তিনি নিউইয়র্ক থেকে একটি ফ্লাইটের প্রথম শ্রেণির কেবিনে ট্রাম্পের পাশের আসনে বসেছিলেন। সেখানেই জোর করে ট্রাম্প তাঁকে যৌন নির্যাতন করেন।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রকৃত অর্থে কী রকম ব্যক্তি তা আমি মানুষকে জানাতে চাই। তিনি কতটা বিকৃত মানসিকতার তাও মানুষের জানা দরকার।’

র‍্যাচেল ক্রুকসের অভিযোগ, তিনি ট্রাম্প টাওয়ারে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের অভ্যর্থনাকারীর চাকরি করতেন। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। ২০০৫ সালে একদিন লিফটের বাইরে ট্রাম্প তাঁকে জোর করে জড়িয়ে ধরেন। এরপর তাঁর ঠোঁটে চুমু দেন। র‍্যাচেল বলেন, ‘এ ঘটনায় আমি বিস্মিত হয়েছিলাম। ভেঙে পড়েছিলাম।’

এ বিষয়ে গতকাল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডারস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ