মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ক্ষোভের আগুনে জ্বলছে গাজা উপত্যকা, পুড়ছে ট্রাম্প-সালমানের ছবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকার মানুষেরা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা অব্যাহত রেখেছে তাদের প্রতিবাদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এবং তেহরানভিত্তিক প্রেস টিভির খবর থেকে এসব কথা জানা গেছে।

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানাতে রবিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী পপ্যুলার ফ্রন্ট গাজা শহরে এক বিক্ষোভ মিছিলের ডাক দেয়। জেরুজালেমের প্রতি অবমাননার প্রতিবাদ জানাতে মিছিলে অংশ নেন উপত্যকার হাজার হাজার মানুষ।

গাজা উপত্যকায় অনুষ্ঠিত বিক্ষোভে পপ্যুলার ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা জামিল মাজহার বলেন, “আল-কুদস (জেরুজালেম) হচ্ছে ফিলিস্তিনের চিরন্তন রাজধানী এবং এই নগরীর এক ইঞ্চি ভূমিও ইসরাইলকে দেয়া হবে না।”

বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে আগুন দেন তারা। বাদ যায়নি সৌদি নেতৃত্বও। বিক্ষোভ মিছিল থেকে সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ছবিও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।


সৌদি-মার্কিন আঁতাতের বিরুদ্ধে গাজায় প্রতিবাদ

জেরুজালেম আল-কুদসকে দখলদার ইসরাইলের রাজধানী করার মার্কিন ও ইহুদিবাদী প্রচেষ্টায় সৌদি আরবসহ আরও কিছু আরব দেশের বিরুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ‘সৌদি রাজতন্ত্র ধ্বংস হোক’ লেখা প্ল্যাকার্ড শোভা পায়।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ