শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মহানগরীর আমির আল্লামা নূর হোসাইন কাসেমী।

আগামী ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় মার্কিন দূতাবাস ঘেরাও করা হবে বলে জানা গেছে।

শুক্রবার বাদ জুমা হেফাজত ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তরগেটে সমাবেশ শুরু হয়। এতে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

নামাজের পরপরই বায়তুল মোকাররমের আশপাশে বিপুল পরিমাণ মানুষকে জড়ো হতো দেখা যায়। তাদের কণ্ঠে ছিল ‘ট্রাম্পের ঘোষণা মানি না মানবনা’, জেরুজালেম ফিলিস্তিনের, ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আবদুর রহীম কাসেমী প্রমুখ।

ট্রাম্পের সিদ্ধান্ত মানি না; বিক্ষোভে সারাদেশ উত্তাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ