বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুজালেমের বর্তমান মর্যাদা অক্ষুণ্ন রাখার আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র শহর জেরুজালেমের বর্তমান মর্যাদা অক্ষুণ্ন রাখার আহবান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে টেলিফোন আলাপে তিনি এই আহবান জানন। পোপ ফ্রান্সিস বলেন, শহরটির বর্তমান স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা পরিহার করা উচিত।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্তের প্রেক্ষাপটে পোপ ফ্রান্সিসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, ফোনালাপে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ১৯৬৭ সালের আগের সীমান্তের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এরদোগান। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেমে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ