মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গায়ে আগুন দিলো যুবক, তার পর কী হলো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: উদ্দেশ্যহীনভােবে রেললাইন ধরে হাটছে এক যুবক। হঠাৎ করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় যুবকটি।

আশপাশে অসংখ্য মানুষ এসে ভিড় জমায়। কিন্তু কেউ ‍যুবককে বাঁচানোর নূন্যতম চেষ্টাটুকুও করেনি। বরং সকলেই মোবাইল ফোন বের করে দাউ দাউ করে জ্বলতে থাকা যুবকের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে।

গত শনিবার এমনই অমানবিক ঘটনাটি ঘটে ভারতের দিল্লির শকুরবস্তি রেল স্টেশন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছেন, শনিবার বিকেলের দিকে উদ্দেশ্যহীন ভাবে রেললাইনে ঘুরতে দেখা যাচ্ছিল ওই শিখ যুবককে। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ তিনি ব্যাগ থেকে কেরোসিন বার করে গায়ে ঢেলে দেশলাই জ্বালিয়ে দেন।

তারপরই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যদিও তাকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের। সুত্র: আনন্দবাজার পত্রিকা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ