শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কেনো নির্বাচন করতে চান না অনন্ত জলিল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

গুঞ্জন উঠেছিলো চলচ্চিত্র অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে পারেন।
সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শোক প্রকাশ করে একটি পোস্ট থেকেই এ ধারণার সৃষ্টি হয়েছিলো। পোস্টে তিনি বলেছিলেন ভক্তরা তাকে মেয়র হিসেবে দেখতে চান।

কিন্তু এবার ফেসবুক স্ট্যাটাসে  তিনি নিজেই জানিয়ে দিলেন তিনি কোনো ধরনের নির্বাচনে যাবেন না। এর কারণ তিনি জানিয়েছেন, তিনি রাজনীতি করেন না এবং রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ নেই।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আমি কখনো রাজনীতি করিনি এবং করবোও না। কারণ রাজনীতির জন্য আমি নই। আপনারা সবাই জানেন আমি একজন ব্যবসায়ী ও চলচিত্র অভিনেতা মাত্র।

তিনি বলেন, আমার প্রতি ভক্তগণের ভালোবাসার আবেগের কারণে বলেছিলো আমাকে মেয়র হিসেবে দেখতে চায় । কিন্তু আমি তা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি।

আবারো স্পষ্টভাবেই বলছি আমি রাজনীতিতে আসবো না। এমন কি কখনোও বিজিএমইএ, বিকেএমইএ এবং চলচিত্র পরিষদের কোনও ইলেকশনও আমি করি নি, সেখানে রাজনৈতিক তো অনেক বড় বিষয়।’

অনন্ত জলিল আরও বলেন, এ বিষয়ে পরিস্কার করার পরও দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে মেয়র হওয়ার দৌড় ঝাপঁ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সাথে কথা না বলে মিথ্যা উদ্ধৃতি প্রকাশ করে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।

অনন্ত জলিল বলেন, আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ঢাকা উত্তরের মেয়র হিসেবে অনন্ত জলিলকে দেখতে চায় ভক্তরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ