বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সৌদি আরব ও ইসরাইল এক সঙ্গে কাজ করছে: সিআইএ পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরব ও ইসরাইল এক সঙ্গে কাজ করছে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক মাইক পোম্পেও।

কোনো প্রকার রাখ-ঢাক ব্যতীতই তিনি বলেন, ‘সন্ত্রাস দমনের জন্যই সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করছে ইসরাইল।

গত রোববার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স ফোরামে বক্তৃতা দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

পোম্পেও আরও বলেন, ইরান শুরু আমেরিকার জন্য হুমকি নয়। বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এবং বৈশ্বিক মাথা ব্যথার কারণ।

তিনি বলেন, ‘আমরা দেখছি আরব দেশগুলো সন্ত্রাস দমনের ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যে একযোগে কাজ করছে।আমাদের উচিৎ হবে এ সম্পর্ককে উন্নত করা এবং একযোগে কাজ করা। এতে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ নিরাপত্তা পাবে।

এর আগে সিআইএ-এর অপর একজন পরিচালক ও সাবেক প্রতিরক্ষা সচিব লিওন পেনেট্টাও সৌদি আরব ও ইসরাইলের মাঝে সম্পর্ক ও যোগাযোগ আছে বলে দাবি করে।

তবে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার কথা অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। তারা বলেছে, ১৯৬৭ সালের সীমানায় ফিরে যাওয়ার পূর্বে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক করা সম্ভব নয়।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ