বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ট্রাম্পের কাছে মার্কিন উচ্চ আদালতের নতি স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোড়ামির কাছে নতি স্বীকার যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত।

দেশটির সুপ্রিম কোর্ট ৬ মুসলিম দেশের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা অনুমোদনে সম্মত হয়েছে।

তবে শর্ত হল, এ বিষয়ে নিম্ন আদালত থেকে আইনি বৈধতা আসতে হবে।

দেশগুলো হলো, চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন।

আপিল বিভাগের নয়জন বিচারকের মধ্যে সাতজন একমত হন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে সর্বশেষ যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তা বহাল থাকবে।

তবে নিম্ন আদালতের দেয়া নির্দেশনার আইনি সুরাহা হয়ে আসতে হবে।

এই সপ্তাহের মধ্যে এ বিষয়টির বৈধতা নিয়ে শুনানি হবে সানফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া, রিচমন্ড এবং ভার্জিনিয়ার ফেডারেল কোর্টে ।

অবশ্য উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলার ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা নিম্ন আদালত অনুমোদন দিয়েছে আগেই।

ক্ষমতায় আসার পরপরই ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম প্রধান দেশের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

সেই সাথে শরণার্থীদের প্রবেশেও বাধা সৃষ্টি করে নির্বাহী আদেশ জারি করা হয়। তাৎক্ষণিকভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ হয় এবং নিম্ন আদালত থেকে তা আইনি বাধার মুখে পরে।

এই নিষেধাজ্ঞায় সবচেয়ে দুশ্চিন্তায় পড়েন যুক্তরাষ্ট্রে আসা মুসলিম প্রধান দেশের শিক্ষার্থীরা।

নির্বাহী আদেশটি দুই দফা পরিবর্তনের পর সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার ওপর একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয় হোয়াইট হাউজ থেকে।

সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে মিস্টার ট্রাম্পের বিতর্কিত কার্যকলাপের মধ্যে আপিল বিভাগের এই রায়কে তার জন্যে একধরনের বিজয় বলেই মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ