বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

‘নির্বাচনে না এলে মুসলিম লীগের পরিণতি হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলে বিএনপির জন্য মুসলিম লীগের মতো করুণ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীস্থ আবাসিক হোটেলে রোহিঙ্গাদের জন্য আওয়ামী লীগ নেতাদের দেওয়া নগদ অর্থ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপির আসল পুঁজি নেই, অর্থ-পুঁজি আছে। কথামালার চাতুরি ও স্ট্যান্ডবাজি ছাড়া তাদের (বিএনপির) পুঁজি নেই।’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যতই দিন যাচ্ছে, নিজেদের মধ্যে নেতিবাচক রাজনৈতিক চর্চা অব্যাহত রেখে ক্রমাগত মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাতে বাজাতে বিএনপি এখন এমন অবস্থায় উপনীত হয়েছে, তারা নিজেরাও জানে আগামী নির্বাচনে না এলে মুসলিম লীগের মতো করুণ পরিণতি অপেক্ষা করছে।

এ সময় কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল ও আবদুর রহমান বদি, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ