সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে উদ্বেগ প্রকাশ: মুফতি সৈয়দ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জনমানবহীন ও বসবাসের অযোগ্য ঠেঙ্গারচরে পুনর্বাসনের সিদ্ধান্ত হবে রোহিঙ্গাদেরকে বাঘের মুখ থেকে নিয়ে সিংহের মুখে ঠেলে দেয়া।

ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের পরিকল্পনা থেকে বাংলাদেশ সরকারকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ওই দ্বীপটি শরণার্থীদের অন্য আশ্রয়শিবির থেকে অনেক দূরে। বন্যায় তা বিচ্ছিন্ন হয়ে পড়ে বিপদজনক। এই পরিস্থতিতে জনমানবহীন একটি দীপে রোহিঙ্গাদের পুনর্বাসনের করা হবে চরম অমানবিক।

তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাঁচতে দিতে হবে। তাদেরকে কোনক্রমেই মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া উচিত হবে না। পীর সাহেব চরমোনাই বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমার সরকারের সাথে যে চুক্তি করা হয়েছে তা আইওয়াশ মাত্র।

তিনি বলেন, অং সান সুচির সরকার এই চুক্তির পরও রোহিঙ্গা মুসলমানদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে এবং অনেক মুসলমান হত্যা করছে। এভাবে ‘মুখ মে শাহ ফরিদ বোগল মে ইট’ সন্ত্রাসী মিয়ানমার সরকারের ভুমিকা বিশ্বমুসলিমকে প্রশ্নবিদ্ধ করেছে। এমতাবস্থায় রোহিঙ্গা মুসলমানদের নাগরিক সকল সুবিধা নশ্চিত করে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর মাধ্যমে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ