শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

হজরত উমর রা. এর আমানতদারীতার চমৎকার এক দৃষ্টান্ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুহাইল আমিন
উমর ইবনুল খাত্তাব রা. একবার প্রচণ্ড রোগাক্রান্ত হলে ঔষধের জন্য ডাক্তারের ফায়সালা অনুযায়ী মধুই উনার সর্ব শ্রেষ্ঠ ঔষধ সাব্যস্ত হয়। উনার কাছে ব্যক্তিগতভাবে কোন মধু ছিলনা। বায়তুলমালে ছিল প্রচুর মধু। যা বিভিন্ন বিজিত দেশ থেকে এসে বায়তুলমালে জমা হয়।

তাঁর ব্যক্তিগত মধু না থাকায় তিনি কারো অনুমতি ব্যতীত বায়তুলমাল থেকে মধু নিয়ে ঔষধও সেবন করছেননা। অবশেষে লোকজন মসজিদে নববিতে একত্রিত হলে তিনি মিম্বারে দাঁড়িয়ে সকলের কাছে মিনতির সূরে বললেন, ডাক্তারের পরামর্শে আমাকে মধু দিয়ে ঔষধ সেবন করতে হচ্ছে।

কিন্তু আমার কাছে ব্যক্তিগত কোন মধু নেই। আছে বায়তুলমালে। আপনাদের যদি অনুমতি পাই তবে তা থেকে কিছু মধু নিয়ে ঔষধ হিসেবে সেবন করে নেই?

উমর রা. এর কথা শুনে উপস্থিত  লোকজন সবাই কেঁদে ফেলেন এবং অনুমতি দেন । লোকজন পরস্পর আলোচনা করতে শুরু করেন, হে খলিফাতুল মুসলিমিন! আল্লাহ আপনার কল্যাণ করুন। হে উমর! আপনি আপনার পূর্ববর্তী খলীফাদের পদাঙ্ক অনুসরন করে যাচ্ছেন। আল্লাহ আপনার উপর রহম করুন।

আল্লাহু আকবার! এসব দাস্তান আজ আমাদের কাগজে কলমে সীমাবদ্ধ। পাণ্ডুলিপির ভিতরে বন্দী। এসব নিয়ে আলোচনা করারও সময় আমাদের হাতে নেই!

অথচ এসব আলোচনা বেশি বেশি করলে হয়তো বা কখনো কারো পরিবর্তন হত। এসব ছেড়ে আমরা আছি নিজেদের মধ্যে ফাসাদে লিপ্ত। আল্লাহ আমাদের সহিহ বুঝ দিক। আমীন।

সূত্র: তারিখে দিমাশক্ব, ইবনে আসাকির/খণ্ড-৪৪/৩০১

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ