শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশ নিবেন হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালে পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন হাফিজ সাঈদ।

শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, আগামী নির্বাচনে মিল্লি মুসলিম লীগের প্রার্থী হিসেবে তাকে দেখা ‌যাবে। তবে এদিন, কোন নির্বাচনী কেন্দ্র থেকে সে লড়াই করবে তা ঘোষণা করেনি।

কারাগারে থেকেই গত অগাস্টে নতুন দলের নাম ঘোষণা করে সাঈদ। মিল্লি মুসলিম লিগ নামে ওই দলের প্রধান এখন সাইফুল্লাহ খালিদ।

উল্লেখ্য, জঙ্গি কা‌র্যকলাপের অভি‌যোগে গৃহবন্দি হাফিজকে সম্প্রতি মুক্তি দিয়েছে পাক আদালত। মুক্তি পেয়েই তার দাবি, সরকার গত ১০ মাস আমাকে আটকে রেখেছিল শুধুমাত্র কাশ্মীরের স্বাধীণতার পক্ষে কথা বলার জন্য। গোটা পাকিস্তান থেকে আমি লোক জোগাড় করে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে দাঁড়াব।

হাফিজ সাইদকে মুম্বাই হামলার অন্যতম কারিগর হিসেবে অভিযোগ করে ভারত। যদিও পাক সরকার এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ফের গ্রেফতারের আরজি জানিয়েছে।

এ অবস্থায় হাফিজ সাইদ আগামী নির্বাচন করতে পারবেন কিনা সে আলোচনা চলছে দেশটিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ