বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিমানে যৌন হয়রানির শিকার হলেন জাকারবার্গের বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো যাওয়ার পথে ফ্লাইটে যৌন হয়রানির শিকার হয়েছেন।

জাকারবার্গ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রান্ডি বলেন, গত ২৯ নভেম্বর আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেক্সিকোর মাজাতলান যাওয়ার পথে তার উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল মন্তব্য করে যাচ্ছিলেন পাশে বসা যাত্রী।

ঘটনার পর ফেসবুকে রান্ডি লিখেছেন, “ওই ফ্লাইটে তার সঙ্গী সহকর্মী ঘটনাটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের জানানোর পরও কোনো ব্যবস্থা না নিয়ে ওই যাত্রীকে অ্যালকোহলিক পানীয় পরিবেশন করে যাচ্ছিল।”

রান্ডি বলেন, “আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটে পাশে বসা যাত্রীর বারবার বলে যাওয়া কুরুচিপূর্ণ, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক মন্তব্যের পর ক্রুদ্ধ, বিরক্ত ও অপমানিত বোধ করছি।”

তবে তার অভিযোগ বিমানকর্মীরা গুরুত্বের সঙ্গে নেয়নি।

রান্ডি ফেইসবুক পোস্টে বলেন, “লোকটি তাদের নিয়মিত যাত্রী বলে আমাকে জানিয়ে তারা তার সমস্ত আপত্তিকর আচরণকে ‘ওহ, তার মুখের কোনো লাগাম নেই’ বলে উড়িয়ে দেয়। লোকটিকে আরও পানীয় ঢেলে দিয়ে (তার মন্তব্যে) অস্বস্তি হলে আমি যেন বিমানের শেষ প্রান্তে গিয়ে বসি, সে পরামর্শও তারা আমাকে দেয়।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ