শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নাসিরনগর হামলার ‘মূল হোতা’ জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সন্দেহভাজন ‘মূল হোতা’ দেওয়ান আতিকুর রহমান আঁখি জামিনে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি কারামুক্ত হয়েছেন বলে জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানান, গত ৬ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান। পরবর্তীতে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে জামিনের কাগজ কারাগারে পৌঁছানের পর বৃহস্পতিবার বিকেলে আঁখি কারামুক্ত হন।

এর আগে নাসিরনগর হামলার ঘটনায় সন্দেহভাজন ‘মূল হোতা’ হিসেবে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে চলতি বছরের ৫ জানুয়ারি ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করে পুলিশ।

আরএম