বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মুক্তি পেলেন যুবরাজ মিতেব বিন আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেল থেকে মুক্তি পেলেন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সৌদি প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ। স্থানীয় সময় মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হয়।

প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ছেলে মিতেব বিন আবদুল্লাহ। তিনি বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই। সম্প্রতি সৌদি আরবে চলা দুর্নীতি দমন অভিযানে তিনি গ্রেফতার হন।

গত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগে সৌদি আরব ১১ প্রিন্স, চার মন্ত্রী ও কয়েকজন সাবেক মন্ত্রীসহ ২০০ জনকে গ্রেফতার করা হয়।

মিতেবকে একসময় সৌদি সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হতো। তিনি দীর্ঘকাল দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। গ্রেফতারের কিছুক্ষণ আগে তাকে পদচ্যুত করা হয়।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনো তার ব্যাপারে কোনো বিবৃতি দেয়া হয়নি।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ