শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

পোপের সঙ্গে মিয়ানমার সেনাপ্রধানের সাক্ষাৎ, দায়িত্ববোধ নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

মিয়ানমার সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন সে দেশের সেনাপ্রধান অং মিন। তবে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায় নি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিশেষ অভিযান ব্যুরোর ৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা।

সিনিয়র এ জেনারেলরাই রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন এবং ছয় লাখেরও বেশি রোহিঙ্গাকে দেশছাড়া করার মূল হোতা বলে মনে করা হয়।

জেনারেল অং মিন ও আরো তিন কর্মকর্তার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইয়াঙ্গুনে আর্চ বিশপের বাসভবনে। এর আগে বলা হয়েছিল বৈঠকটি হবে বৃহস্পতিবার।

গতকাল সন্ধ্যায়ই সেটি অনুষ্ঠিত হওয়ার পর ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বুরক বলেছেন, দেশের এই ক্রান্তিকালে কর্তৃপক্ষের গুরুদায়িত্ব নিয়ে কথা হয়েছে।

মিয়ানমার সফর শেষে আগামী বৃহস্পতিবার বিকেলে পোপ ঢাকায় আসবেন। শনিবার তিনি ভ্যাটিকান ফিরে যাবেন।