শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

মুসলিম দেশে হালাল গোশত রপ্তানিতে ভারতের বার্ষিক আয় ২২৮ কোটি ডলার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 
ভারতে গরুর গোশত খাওয়ার দায়ে সংখ্যালঘু মুসলমানদের ওপর সম্প্রতি বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে।

তবে সেই ভারত থেকেই বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রতি বছর বিপুল পরিমাণ ‘হালাল’ গোশত রফতানি হচ্ছে।

যার আর্থিক মূল্যমান ২ দশমিক ২৮ বিলিয়ন (২২৮ কোটি) ডলার। আর গোশত রফতানিকারক দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান তৃতীয়।

দুবাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট সেন্টারের হিসাবে উঠে এসেছে এ তথ্য।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের ১৮০ কোটি মুসলমানের কাছে ৪১৫ বিলিয়ন ডলারের হালাল গোশত বিক্রি হয়।

কিন্তু হালাল গোশতের সরবরাহকারী বৃহৎ ১০ দেশের মধ্যে ৮টিই অমুসলিম দেশ। এ তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় দেশ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে ভারত। এর পর রয়েছে  ফ্রান্স, চীন, সুদান, নেদাল্যান্ডস, স্পেন, সোমালিয়া, তুরস্কের নাম।

অন্যদিকে আমদানিকারক শীর্ষ পাঁচ দেশের প্রথমে রয়েছে- সৌদি আরব। এর পর পর্যায়ক্রমে রয়েছে- মালয়েশিয়া, কাতার, ইন্দোনেশিয়া ও মিসর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ