বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ব্যাপক বিক্ষোভের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী শপথ বাক্য থেকে নবী মুহাম্মদ সা. এর নাম বাদ দেয়ার ইস্যুতে ২১ দিন থেকে অব্যাহত ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ।

পাকিস্তানের দৈনিক ডন এক রিপোর্টে জানায়, জাহিদ হামিদ প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আশা করা হচ্ছে- আব্বাসী মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করবেন। পদত্যাগ পত্রে হামিদ লিখেছেন, আমি ব্যক্তিগত ক্ষমতা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করছে সাধারণ জনগণ। তার অপসারণের দাবিতে তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়। কয়েকদিনের অবস্থানের পর শুক্রবার ব্যাপক সংঘর্ষে রুপ নেয়। এতে ৫ জন নিহত ও ২৫০ ব্যক্তি আহত হয়।

পরে করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতা ছড়িয়ে পড়ার পর শনিবার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়।

নির্বাচনী শপথ থেকে নবীর নাম বাদ দেয়ায় পাকিস্তান রণক্ষেত্র

খতমে নবুওয়াত প্রশ্নে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৬, আহত ২৫০

পাকিস্তানে হঠাৎ জাতীয় সঙ্কটের পেছনে ৫ কারণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ