শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

পশ্চিমা দেশগুলোর উপর কোনো অর্থনৈতিক ভরসা করতে চাই না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এক ভাষণে বলেছেন, পাকিস্তানকে উগ্রবাদের আবাসভূমি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছে৷

পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নেতাদের ভুল রাজনীতি চরমভাবে দেশের ইমেজ নষ্ট করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, কোনো রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য প্রথমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়৷ পাকিস্তানেও সে চেষ্টা করছে একটি চিহ্নিত গ্রুপ৷ পাকিস্তানের অস্তিত্ব মিটিয়ে দিতে বিশ্ব-শক্তিগুলো নীরব আন্দোলন করছে৷ পুরো মুসলিম বিশ্বে যুদ্ধের দামামা বাজছে আর এ সুযোগে মুসলিম দেশগুলোকে ব্যর্থ রাষ্ট্র বানানোর পায়তারা করছে শক্তিগুলো৷

মাওলানা ফজলুর রহমান বলেন, জমিয়ত সিন্ধু প্রদেশের সবচে বড় রাজনৈতিক দল৷ পাকিস্তানকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে জমিয়ত সর্বাত্মক চেষ্টা অব্যহত রাখছে এবং দেশের কল্যাণের জন্য যে কেনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে৷

আমরা দেশের অর্থনীতিকে কারো কাছে বন্ধক রাখতে পারি না৷ আমরা পশ্চিমা দেশগুলোর উপর কোনো অর্থনৈতিক ভরসা করতে চাই না৷ তারা আমাদের দেশকে শান্তিপূর্ণ দেশ বানানোর জন্য যা বলবে তাতেই আমরা দীন ঈমান বিসর্জন দিয়ে সহমত পোষণ করবো- এমনটি হতে পারে না৷ আমাদের দেশের জন্য আমরাই কাজ করতে চাই৷

সূত্র: ডেইলি পাকিস্তান

‘কঠোর ধর্মীয় অবস্থানের কারণে সৌদি আরব বহু মুসলিমের প্রত্যাশা পূরণ করতে পারছে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ