শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দয়া করে ছোট্ট লেখাটি পড়ুন এবং সতর্ক হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এইচ জামি
পাঠক

দু-দিন আগের কথা। আমার এক বন্ধু এশার নামাজের পর হালকা নাস্তা করার জন্য চৌধুরিপাড়া মসজিদের পাশে যায়। সেখানে ঝাল মুড়ির দোকান থেকে মুড়ি খাওয়ার সময় কথা হয় এক ভদ্রলোকের সাথে।

প্রথমে ভদ্রলোক তার নাম, গ্রামের বাড়ি ইত্যাদির কথা জিজ্ঞেস করে। ভদ্রলোক তার পাশের গ্রামের নাম বলে নিজেকে তার দেশি ভাই বলে পরিচয় দেয়।

এভাবে কিছুক্ষণ কথা বলার পর ভদ্রলোক তাকে বলে, হুজুর আপনি আমার ‘দেশি’ লোক। যদি আমার সাথে আমার বাসায় আসেন,  তাহলে আমি অনেক খুশি হব। এই কথা বলে তাকে এক নীরব গলির মুখে নিয়ে তার হাত-পা বেঁধে নিয়ে যায় নারায়ণগঞ্জে এক বাসায়।

সেখানে তাকে আটকে রেখে দাবি করে ৫০,০০০ টাকা। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেয়। পর দিন তার ভাই ৫০,০০০ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে।

আমাদের সতর্ক থাকা উচিত, অপরিচিত যে কেউ যতই তার দেশি, আত্মীয়তার পরিচয় দেয় না কেন তার কথা এড়িয়ে চলা এবং আপনার সরলতার সুযোগ নিয়ে যেন আপনাকে ধোকা না দিতে সে ব্যাপারে খেয়াল রাখা।

এটিও পড়ুন:  একসময় মানুষ কদর করতো আতঙ্কে, এখন করে সম্মানে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ