শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

জাহাঙ্গিরনগরে ৩ ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে এক ছাত্র।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে আলাদা লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্র।

ওই তিন ছাত্রী ও অভিযোগকারী ছাত্র বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এ ছাড়া এ ঘটনায় একই বিভাগের আশিক ও অর্থো নামের দুই ছাত্রের বিরুদ্ধে ওই তিন ছাত্রীকে সহযোগিতা করার অভিযোগও তুলেছেন অভিযোগকারী ছাত্র।

অভিযোগে বলা হয়, গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পেছনের নির্জন স্থানে তিন ছাত্রী ওই ছাত্রকে নিয়ে যান। সেখানে গিয়ে আপত্তিজনকভাবে ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। অশ্লীল কথাবার্তার মাধ্যমে তাঁকে উত্তেজিত করেন। এভাবে বেশ কিছুক্ষণ যৌন নির্যাতন করেন। এই ঘটনা জানাজানি করলে তাঁকে হত্যার হুমকি দেন ওই তিন ছাত্রী।

তবে অর্থো নামের এক ছাত্র বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি। ওই ছাত্র সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার করায় তাঁকে র্যা গ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ওই ছাত্রের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। সে মারধরের কথা জানিয়েছে। যৌন নিপীড়নের কথা বলেনি। চারুকলার চেয়ারম্যানকে আমি বিষয়টা জানিয়েছি। এটা তারা বিভাগেই সলভ (সমাধান) করবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ওই তিন ছাত্রীর মুঠোফোন নম্বরে কল দেওয়া হলে সেগুলো বন্ধ পাওয়া গেছে।

চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় অভিযোগ খতিয়ে দেখতে পারিনি। অভিযোগে ওই ছাত্র উল্লেখ করেন, গত ২২-১১-২০১৭ তারিখে কতিপয় দুষ্কৃতকারী আমার ও আমার দুজন বন্ধুর ওপর অমানুষিক নির্যাতন করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ওই ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। সে মারধরের কথা জানিয়েছে। যৌন নিপীড়নের কথা বলেনি। চারুকলার চেয়ারম্যানকে আমি বিষয়টা জানিয়েছি। এটা তারা বিভাগেই সলভ (সমাধান) করবে।’

অভিযোগে ওই ছাত্র উল্লেখ করেন, ‘গত ২২-১১-২০১৭ তারিখে কতিপয় দুষ্কৃতকারী আমার ও আমার দুজন বন্ধুর ওপর অমানুষিক নির্যাতন করে।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ