শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

তিনি ক্যান্সার রোগীদের বিনা পয়সায় গন্তব্যে পৌঁছে দেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: 
ক্যান্সার রোগীর খোঁজে রাস্তায় অপেক্ষায় থাকেন এই অটোরিকশা চালক! সামনে তেমন কাউকে পেলেই হলো। বিনা পয়সায় সেই রোগীকে হাসপাতাল, বাড়ি বা যেকোন গন্তব্যে পৌঁছে দেয়ায় তার কাজ। তিনি ভারতের আগরতলার ডুকলি পঞ্চায়েতের ঘোষপাড়ার হারাধন দাস বৈদ্য।

সংসারে ভরপুর মানুষ। কিন্তু প্রতি বৃহস্পতিবার বাড়ির খরচের কথা ভাবেন না তিনি। শহরের নাগেরজলা, রাধানগর বা চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশায় অপেক্ষা করেন কোনও ক্যান্সার রোগীর।

হারাধন বলেন, এক দিন দেখি বাসস্ট্যান্ড দু’জন দাঁড়িয়ে। এক জনের গলায় কেমোথেরাপির দাগ। ওদের ধরে অটোরিকশায় তুলে নিই। হাসপাতালে পৌঁছনোর পর টাকা না নেওয়ায় অবাক হয়েছিলেন তারা। প্রাণভরে আশীর্বাদ করেন। এটাই বড় প্রাপ্তি।

ওই অটোরিকশা চালকের বক্তব্য, ক্যানসার একটা পরিবারকে কী ভাবে শেষ করে দেয়, তা দেখেছি। এক দিকে শারিরীক যন্ত্রণা, অন্য দিকে আর্থিক। এ ভাবেই তা-ই ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

এ কাজে তার বন্ধু অটোরিকশা। সেটিতে পোস্টার লাগিয়েছেন হারাধন। লিখে দিয়েছেন তার ফোন নম্বরও। কিন্তু তেমন ভাবে সাড়া না মেলায় হতাশ তিনি।

তার কথায়, অনেকে বিশ্বাসই করতে চান না যে বিনা ভাড়ায় ক্যান্সার রোগীদের গন্তব্যে পৌঁছে দিই। হারাধন জানান, এখনও পর্যন্ত শ’খানেক রোগীকে হাসপাতালে পৌঁছেছেন। তার এই সেবার খবর জানাতে সম্প্রতি তিনি বিজ্ঞাপন লাগানোর চেষ্টা করছেন।

এ কাজে সাহায্যের জন্য ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল সুপারের কাছে ফোন নম্বর দিয়ে রেখেছেন হারাধন। কোনও রোগীর প্রয়োজনে ঐ নম্বরে ফোন করলেই হাজির হন তিনি।

তিনি বলেন, ‘রোগীদের আশীর্বাদই আমার পুরস্কার। আর কিছু চাই না। আমার স্ত্রী, ছেলেও এ বিষয়ে একমত।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ