শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

হাফিজ সাঈদের মুক্তিতে উত্তরপ্রদেশে আনন্দ মিছিল, তদন্তে নেমেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফিজ সইদ ছাড়া পাওয়ায় পাকিস্তানের উল্লাস তো চলছেই, তবে তারই মধ্যে ভারতের এক গ্রামও সামিল হল উল্লাসে। ‌তাও ‌আবার খোদ বিজেপি–র ‘‌পোস্টারবয়’‌ যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গ্রাম শিবপুরী!‌

গ্রামটি লখিমপুর জেলার অন্তর্গত। জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে বেশ কয়েকটি পাকিস্তানের পতাকা।

কোনও রকম গোষ্ঠীসংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশবাহিনী।

প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার শিবপুরী এলাকার কয়েকটি পরিবার হাফিজ সইদের মুক্তিতে উৎসব পালন করে। ওড়ানো হয় পাকিস্তানের পাকিস্তানের পতাকা। সইদের নামে জয়ধ্বনিও দেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশবাহিনী। প্রশাসনের তরফে এলাকায় শান্তি বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।

২০০৮ মুম্বই হামলার মূলচক্রী হিসেবে আখ্যা দিয়ে আসছে ভারত। সেই রাষ্ট্রেই তার জন্য আনন্দ মিছিলে ঘুম হারাম হয়ে গেছে প্রশাসনের।

সূত্র: আজকাল  ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ