শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

রসিক নির্বাচন: ইসলামী আন্দোলন ছাড়া মাঠে নেই কোন ইসলামী দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে বুধবার শেষদিনে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন এবং সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ২২৬ জনসহ মোট ৩০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত বুধবার পর্যন্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ১৩ জন।

আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে দুইজন করে মনোনয়নপত্র জমা দিলেও, ইসলামি দলগুলো থেকে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী এটিএম গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে, তফসিল ঘোষণার দিন ৫ নভেম্বর  নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে জানিয়েছিলেন তাদের কোনো প্রার্থী রংপুর সিটিতে অংশগ্রহণ করবে না।

আর অংশগ্রহণের ব্যাপারে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেন নি বলে জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা  ।পরবর্তীতে জানা যায়,  শেষ পর্যন্ত দল দুটি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।

তবে, খেলাফত মজলিস মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের  তাওহিদুর রহমান রাজু তাদের সম্ভাব্য প্রার্থী হতে পারে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করলেও  কোন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করে নি।

এদিকে , গত ১৫ নভেম্বর  রংপুর নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্ননিং কর্মকর্তা জনাব সুভাষ চন্দ্র সরকার এর হাতে মনোনয়ন পত্র জমা দেন রংপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা। তিনি গত সিটি নির্বাচনেও ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে ইসলামি দলগুলোর মধ্যেে একমাত্র  ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রার্থী দিয়েছে।  ইতোমধ্যে,  তারা প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে পুরোদমে।

গত সিটি নির্বাচনে গোলাম মোস্তফা ১৬ হাজার ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেন। তার প্রত্যাশা এবার তিনি জয়ের দেখা পাবেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তিনি বলেন, গতবার আমাদের প্রস্তুত