শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

২০২১ সালের মধ্যে প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  আগামী ২০২১ সালের মধ্যে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না। ২০২১ সালের মধ্যে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে আমার কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করব বলে ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে। আগামীতে দেশ আরো এগিয়ে যাবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের লাখো মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের এখানে থাকতে দেওয়া হলেও নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা চলছে। মিয়ানমারকে অবশ্যই তার নিজ নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। এ বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ