শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

সিরিয়ায় শান্তি ফেরাতে ইরান রাশিয়া তুরস্কের ঐক্যমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধোত্তর সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার আহবান জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। একইসঙ্গে সিরিয়া সংকট নিরসনের জন্য ‘সিরিয়ান পিপলস কংগ্রেস’ রাখার পক্ষে মত দিয়েছে তিন দেশ।

বুধবার কৃষ্ণসাগরের তীরবর্তী রিসোর্ট সোচিতে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেন তারা। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার আহবান জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিবৃতিতে সই করার পর তা পড়ে শোনানো হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে তিন দেশ সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই বিবৃতিতে।

এতে আরো বলা হয়েছে, সিরিয়ায় যুদ্ধবিরতি রক্ষা করে চলবে ইরান, রাশিয়া ও তুরস্ক। এছাড়া, সিরিয়া থেকে সন্ত্রাসীদের তৎপরতা চূড়ান্তভাবে মুছে না যাওয়া পর্যন্ত এই তিন দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ