শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

গৃহবন্দি থেকে মুক্তি পাচ্ছেন হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: পাকিস্তানের লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত এ আদেশ দেন।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে ভারতের কাছে হাফিজ সাঈদ বরাবরই অভিযুক্ত। এ কারণে পাকিস্তানের আদালতের এ সিদ্ধান্ত প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও উত্তেজনা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

এর আগে পাঞ্জাব সরকার মঙ্গলবার হাফিজ সাঈদকে প্রাদেশিক রিভিউ আদালতে হাজির করেছিল।

এতে বিচারক ছিলেন লাহোর হাইকোর্টের বিচারক। সরকার তাঁর আটকাদেশ আরও তিন মাস বাড়ানোর আবেদন করেছিল আদালতের কাছে।

কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিল, যদি হাফিজ সাঈদকে মুক্তি দেওয়া হয় তাহলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু আদালত তাঁর আদেশে বলেছেন, হাফিজ সাঈদের বিরুদ্ধে যদি অন্য কোনো মামলার পরোয়ানা না থাকে, তবে তাঁকে মুক্তি দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ