শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

সিরিয়া শান্তি বিষয়ে ট্রাম্প-পুতিনের গুরুত্বপূর্ণ ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গতকাল মঙ্গলবার ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করার আগে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে আমাদের দারুণ ফোনালাপ হলো। আমরা সিরিয়ার শান্তি নিয়ে কথা বলেছি, যা অতি গুরুত্বপূর্ণ।’

সিরিয়ায় সামরিক অভিযান সমাপ্তির সম্ভাব্যতা নিয়ে অনেকক্ষণ টেলিফোনে আলাপ করেন পুতিন ও ট্রাম্প। গতকাল বিকেলের কোনো এক সময় এই দুই দেশের প্রেসিডেন্টের ফোনালাপ হয় বলে ক্রেমলিনের নির্ভরযোগ্য সূত্র রুশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, পুতিন তাঁর বক্তব্যে সিরিয়া সংকট নিরসনে একটি দীর্ঘ মেয়াদি রাজনৈতিক সমাধান কার্যকর করতে রাশিয়ার সক্রিয় অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন। তবে তা অবশ্যই হতে হবে কাজাখস্তানের আস্তানা বৈঠকের ভিত্তিতে সিরিয়া-সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ প্রস্তাব অনুযায়ী।

১১ নভেম্বর ভিয়েতনামের দানাং শহরে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনে এক সাক্ষাতে সিরিয়ায় রাজনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান চেয়ে পুতিন ও ট্রাম্প যে যৌথ বিবৃতি দিয়েছিলেন, সে আলোকে সংকট নিরসনের চেষ্টা চালাতে হবে।

গতকাল সোচিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের সঙ্গে পুতিনের যে বৈঠক হয়, এ ব্যাপারে ট্রাম্পকে জানান রুশ প্রেসিডেন্ট। বৈঠকে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সে দেশের সাংবিধানিক সংস্কার, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সিরিয়ার নেতা।

এদিকে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট আজ বুধবার সোচিতে এক বৈঠকে বসতে যাচ্ছেন। এতে রাজনৈতিক সমাধানের বিভিন্ন দিক আলোকপাত করা হবে। সিরিয়ায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ