শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বাংলাদেশের জনগণকে পোপের শুভেচ্ছাবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সফরে আসার আগে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে এক ভিডিওবার্তায় বাংলাদেশে খ্রিস্টধর্মের অনুসারীদের আশীর্বাদ জানিয়েছেন তিনি।

বাংলাদেশে আসার আগে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর তিনি মিয়ানমার সফর করবেন। ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে এসে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে তিনি পৌরহিত্য করবেন। ওই অনুষ্ঠানে ১৬ জন ডিকনকে ধর্মযাজক পদে অভিষিক্ত করা হবে।

বিভিন্ন ধর্ম সম্প্রদায়, চার্চ, সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও সূচি রয়েছে তার।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ