শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলল আরবলীগ, হিজবুল্লাহর প্রত্যাখ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেছিল আরবলীগ। তবে হিজবুল্লাহ এ দাবি প্রত্যাখ্যান করেছে।

কায়রোতে আরব লীগের সদর দপ্তরে রবিবার জরুরি বৈঠকে লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির ব্যাপারে অভিযোগ- ইয়েমেনে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে হিজুল্লাহ।

সোমবার বেইরুত থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, আরব লীগের বৈঠকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর।

তিনি বলেন, আরব দেশগুলোতে অত্যাধুনিক অস্ত্র এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠনকে হিজবুল্লাহ সংগঠন সহায়তা করছে এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ নেই।

চলতি মাসের ৪ তারিখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন থেকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইয়েমেনের ইরানভিত্তিক শিয়া হুতি বিদ্রোহীদের ওই ক্ষেপণাস্ত্র হামলার পেছনে হিজবুল্লাহ মদদ দিয়েছে বলে অভিযোগ এনেছে সৌদি আরব।

নারুরাল্লাহ বলেন, আমরা কোনো ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক অস্ত্র বা কোনো বন্দুক দিয়ে ইয়েমেন, বাহরাইন, কুয়েত বা ইরাক অথবা অন্য কোনো আরব দেশকে কোনো হামলা চালাতে বলিনি। এমনকি হিজবুল্লাহ সংগঠনের কোনো ব্যালিস্টিক মিসাইলও নেই।

সৌদি আরবের ডাকা আরবলীগের জরুরি বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খলিফা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আমরা দায়ী করতে চাই। আমরা চাই যেসব দেশে হিজবুল্লাহ আছে বা হিজবুল্লাহ যেসব দেশের সরকারের অংশ, বিশেষ করে লেবাননের মত দেশ যেখানে সরকারের একটা বড় অংশই হিজবুল্লাহ সেখানে অবশ্যই সেসব দেশকে দায়ী করতে চাই আমরা।

সূত্র: আল জাজিরা