শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাহফিলের বক্তব্যে যা বললেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৭ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অনন্ত জলি।

সেখানে অনন্ত জলিল বলেন, আসুন বন্ধুগণ, আমরা নামাজকে না বলি আমাদের কাজ আছে; বরং কাজকে বলি আমাদের নামাজ আছে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নামাজের কথা বললে ছুটি দেয় না।

তিনি আরো বলেন, পৃথিবীর প্রতিটা স্তরেই মানুষ আল্লাহ নির্ধারিত। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে যারা শুকরিয়া আদায় করেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন।

তাবলীগ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, অনেকেই মনে করেন তাবলীগ কোনো দল। তাবলীগ আসলে কোনো দল না। ইংরেজীতে ম্যাসেনজার; আমাদের নবী ছিলেন আল্লাহতাআলার ম্যাসেনজার। আমরা তাবলীগ শব্দটাকে না বুঝে ভয় পাই।

তিনি আরো বলেন, আমরা এখন ভন্ডপীর, ভন্ডবাবা, তাবিজ-কবজ নিয়ে ব্যস্ত। সারামাস যেটা উপার্জন করি, সেটা ওইখানে সদকা দেই। যেখানে গেলে আল্লাহর বিরোধীতা হবে; তাহলে সেখানে আমরা কেন যাই?

মোহাম্মদপুর এলাকার যুবসমাজ’র উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ।

জুব্বা-পাগড়িতে বায়ারদের মিটিংয়ে অনন্ত; যা বললেন ব্যবসায়ীরা?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ